নবীগঞ্জে অতিষ্ঠ হয়ে মাদক ব্যবসায়ীর বাড়ি ঘর গুড়িয়ে দিয়েছে জনতা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামে বুধবার (৮ এপ্রিল) সকালে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে এক মাদক ব্যবসায়ীর বাড়ি ঘর গুড়িয়ে দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সমরগাও গ্রামের বাসিন্দা রফিজ আলীর ছেলে সমুজ আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া তিনি জোরপূর্বক গ্রামবাসীর জমি দখল করে সেখানে বসবাস করছিলেন বলেও দাবি করেন স্থানীয়রা।
এসব ঘটনার প্রেক্ষিতে বুধবার সকালে ক্ষুব্ধ গ্রামবাসী তার বসতঘর ভাঙচুর করে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোনায়েম মিয়া বলেন, সমুজ আলী একজন মাদক ব্যবসায়ী বলে অভিযোগ রয়েছে। গ্রামবাসী একত্রিত হয়ে তার বসতঘর উচ্ছেদ করেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে রয়েছে।






