অলংকারী ইউনিয়ন ৯নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল
বিশ্বনাথে অলংকারী ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে টেংরা শাহী ঈদগাহে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।
তিনি বলেন,রমজান মাস হলো আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস।কোরআন নাযিলের এ মাসে মুমিনের লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। রমজানের শিক্ষাকে কেবল নিজের মধ্যে নয় বরং ব্যক্তি,পরিবার ও সমাজ জীবনে প্রতিফলিত করতে হবে।
৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হানিফ আলীর সভাপতিত্বে ও অলংকারী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি আশফাকুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন,পৌর জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক,সেক্রেটারি জাহেদুর রহমান।
বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন জামায়াতের আমির কামাল আহমদ,সেক্রেটারি মকবুল হোসেন, ইউনিয়ন উলামা বিষয়ক সম্পাদক মাসুক আহমদ,সাংবাদিক শাহীন আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন,দুদু মিয়া, আতিকুর রহমান, আবুল কালাম, হাবিবুর রহমান,বশির মিয়া, সুমন মিয়া, রাবেল আহমদসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শেষে মোনাজাত পরিচালনা করেন টেংরা মসজিদের খতিব হযরত মাওলানা ক্বারী জিয়াউল হক আনছারী।







