‘ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত, যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারে’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে। যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে।
শুক্রবার রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তিনি বলেন, ‘ওসমান হাদিকে গুলির ঘটনার পর আসামি শনাক্তে পুলিশের একাধিক টিম মাঠে নামে। কাজ করছে গোয়েন্দা বিভাগের সদস্যরাও। ইতিমধ্যেই আমরা সন্ত্রাসীদের শনাক্ত করতে পেরেছি। যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে।’







