পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন অধ্যাপক আব্দুল হান্নান
সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট -২ ( বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন।
আজ রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট থেকে সৌদি আরবের উদ্দেশ্য যাত্রা করবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।
তিনি সেখানে ওমরাহ পালনে ৮ দিন অবস্থান করে দেশে ফিরবেন বলে তাও সংবাদমাধ্যমকে জানিয়েছেন এবং পাশাপাশি দেশ-বিদেশে অবস্থানকারী সকলের দোয়া কামনা করেছেন।








