পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত তারেক হাসনাত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন তারেক হাসনাত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় এডহক কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরই ধারাবাহিকতায় তারেক হাসনাতকে পুনরায় এডহক কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে।
দ্বিতীয়বারের মতো দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন,তারেক হাসনাতের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক পরিবেশ আরও সমৃদ্ধ হবে।
বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।







