প্রথমবারের মতো আজমিরীগঞ্জে আলোচনা সভায় ডা: জীবন
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথমবারের মতো আজমিরীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ আলোচনা সভায় যোগদান করেছেন হবিগঞ্জ-২ নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান (জীবন)।
উপজেলা মিলনায়তনে দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আমন্ত্রণে তিনি আলোচনা সভা চলাকালে যোগদান করেন ।
উপস্থিত হয়েই তিনি ১৯৫২সালের ২১শে ফেব্রুয়ারী মাতৃভাষা জন্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
আলোচনার বক্তব্যে তিনি বলেন, আমরা যেন আগামিতে আমাদের মাতৃভাষাকে সমৃদ্ধি করতে পারি, পাশাপাশি আমাদের অধিকার আদায়ে যেন সোচ্চার থাকি। আমাদের দেশটাই অনুন্নত তার মধ্যে আমার আজমিরীগঞ্জ বানিয়াচং আরো বেশি অনুন্নত। কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন বাংলাদেশটাই আমাদের। আমরা যেই স্থানে অবস্থান করি সেই জায়গাটিই আমাদের। তিনি আরো বলেন, আমাদের অনেক সমস্যা, আমরা আমাদের সমস্যা বিষয়গুলো জানতে একদিন অফিসারদের নিয়ে বসবো। আমি একে একে প্রত্যেকটি দপ্তরের সাথে বসবো, আমি বুজতে চাই জানতে চাই আমার জনগণের সমস্যাগুলো কিভাবে আপনারা দেখেন। আমি সব কিছু বিষয় সংসদে মন্ত্রী প্রতিমন্ত্রী আসনে যারা আছেন তাদের সেক্টর অনুযায়ী আলোচনা করে সমাধানের চেষ্টা করব। আমি ইলেকশনের আগে যেভাবে জনগণের সাথে ছিলাম এখনো আমি জনগণের কাছে যাব তাদের কথাগুলো আমি নিজে শুনবো। বিশেষ করে হাসপাতাল, যোগাযোগ ব্যাবস্থা, স্কুল কলেজ সমস্যার সমাধান ও মাদকের বিরুদ্ধে লড়াই করে যুব সমাজকে রক্ষা করব। বক্তব্য ডাঃ জীবন সকলকে উদ্দেশ্য করে বলেন আমি কিন্তু ন্যায় ও সত্যের পথে অটল থাকবো।
আলোচনা শেষে ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত নানা ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের পুরুষ্কার তুলে দেন তিনি।
আলোচনা সভাটি আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম রেজাউল সভাপতিত্বে পরিচালিত হয়।
এতে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






