রাজনগরে বন্যাদুর্গতদের উপহার সামগ্রী বিতরণ করল জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলা শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জননেতা এহসানুল মাহবুব জুবায়ের।
উপজেলা আমীর জনাব আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি জনাব মিছবাহ উল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, সাবেক জেলা আমীর ও রাজনগর-মৌলভীবাজারের প্রবীণ নেতা মো. আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলী, মাওলানা মো. আমিনুল ইসলাম, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও শ্রমিক নেতা মো. আলাউদ্দিন শাহ, উপজেলা নায়েবে আমীর এম. এ. শহিদ, সদর ইউনিয়ন আমীর দেলোয়ার হোসাইন বাবলু, প্রবাসী দায়িত্বশীল এ. কে. রাসেল এবং মাওলানা খতিবুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টেংরা ইউনিয়ন সভাপতি মাওলানা মাহমুদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মো. আইয়ুব আলী, জাহাঙ্গীর আহমদ মুহিত, কামারচাক ইউনিয়ন সভাপতি সায়াদ আহমদ, উপজেলা যুব বিভাগের সভাপতি হাবিবুর রহমান, টেংরা ইউনিয়ন সেক্রেটারি মামুন আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তারেক আহমদ, যুবনেতা রাজন আহমদ, শহিদুর রহমান রকিব, ছাত্রনেতা মাহবুব খান তায়েফ, তাহা খান, উজ্জ্বলসহ স্থানীয় নেতাকর্মীরা।
বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, চিড়া, বিস্কুট, চিনি, পেঁয়াজ, আলু, সয়াবিন তেল, মোমবাতি ও গ্যাস লাইট।







