শাবিপ্রবি প্রক্টরের সাথে প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টরের সাথে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় ইউনিভার্সিটি সেন্টারের সংবাদ সমেলন কক্ষে প্রেসক্লাবের নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দের সাথে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় প্রেসক্লাবের সদ্যবিদায়ী ২০তম কার্যনির্বাহী পরিষদ ও নবনির্বাচিত ২১তম কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা জানান প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ।
এর আগে শাবি প্রেসক্লাবের সদস্যদের নিয়ে এক ইফতার মাহফিলের আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
এতে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন ও সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া শাবি প্রেসক্লাবের ২০তম কার্যনির্বাহী পরিষদের সভাপতি জুবায়েদুল হক রবিন, সাধারণ সম্পাদক নাঈম আহমেদ শুভ, ২১তম কার্যনির্বাহী পরিষদের সভাপতি নোমান ফয়সাল, সহ-সভাপতি সৈকত মাহাবুব, সাধারণ সম্পাদক নুর আলম, যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক, কার্যকরী সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, “প্রেসক্লাব এবং প্রক্টরিয়াল বডি ক্যাম্পাসের স্বার্থে সমান্তরাল ভাবে কাজ করছে। অতীতে ক্যাম্পাসের সমস্যা গুলো তুলে ধরে ক্যাম্পাসকে এগিয়ে নিতে সহায়তা করেছে। আগামীতেও বস্তুনিষ্ঠার সাথে সংবাদ উপস্থাপন করে এই ধরা অবাহত রাখবে।”







