শাল্লায় বোরো ধান কর্তন বিষয়ক ও নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা
শাল্লা উপজেলা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় কনফারেন্স রুমে উপজেলা নির্বিঘ্নে বোরোধান কর্তন ও বাংলা শুভ নববর্ষের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী, আনসার ও ভিডিপির প্রশিক্ষক রনজিত বিশ্বাস, উপজেলা ফায়ার সার্ভিসের সহকারী ষ্টশন মাস্টার, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন, উপজেলা প্রাণী সম্পদে ভেটেরিনারীর সার্জন মো: ডা: মুকিদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল ঘুষ, উপজেলা একাডেমিক সুপারভাইজার কালীপদ দাস সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সহকারী।
এসময় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম, ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছাত্তার, ২নং হবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যম সাংবাদিকবৃন্দ এবং এলাকার সুশীল সমাজের গণমান্য ব্যক্তিবর্গ।







