উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
শিক্ষার্থীদের ব্যাংকিং সুবিধার্থে সাউথইস্ট ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে
লিডিং ইউনিভার্সিটিতে ৫দিন ব্যাপী সাউথইস্ট ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য সাউথইস্ট ব্যাংক বাংলাদেশে প্রথম বারের মতো ক্রেডিট কার্ড এবং মাল্টি কারেন্সি ট্রানজেকশন প্রিপেইড কার্ড সুবিধা প্রদান করছে যা খুবই প্রশংসনীয়। তিনি লিডিং ইউনিভার্সিটিতে সাউথইস্ট ব্যাংকের ক্যাম্পেইন এর সফলতা কামনা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক সিলেটের কার্ড ডিভিশনের ইনচার্জ বুশরা তায়েব এবং কার্ড ডিভিশনের টীম লিডার মো. মহিবুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।







