শিক্ষক পূর্ণিমা চৌধুরী আর নেই
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক পূর্ণিমা রায় চৌধুরী শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সোয়া ১টায় মারা গেছেন। সিলেট একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের স্বামী পিযুষ কান্তি ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার দুপুরেই সিলেট শহরের চালিবন্দর এলাকায় নিহতের অন্তোষ্টি হবে। একজন নিবেদিত শিক্ষক ও তাহিরপুরের প্রিয়মুখ পূর্ণিমা চৌধুরীর মৃত্যুতে তাহিরপুর উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। পূর্ণিমা চৌধুরী দীর্ঘদিন ধরে স্বাসকষ্ট-সহ নানা রোগে ভূগছিলেন। ১৯৯২ সালের নভেম্বর মাসে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি। ২০২৫ সালের জানুয়ারি মাসে ওই বিদ্যালয় থেকেই অবসরগ্রহণ করেছেন। তিনি নিভৃতে সমাজের জন্য বহুমাত্রিক মানবিক কাজ করে গেছেন।






