শহীদ জিয়া দেশের ক্লান্তিলগ্নে দায়িত্ব নিয়েছিলেন, এবার তারেক রহমানকে দায়িত্ব দিন: আনিসুল
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা বাজারে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ধানের শীষের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বংশীকুন্ডা বাজারে বিএনপি সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্ধ ও নারী নেত্রীগন মিছিল নিয়ে সভায় যোগ দেন এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করবেন বলে জানিয়েছেন।
সভায় বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি শাহেবুর আলম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইনামুল গণি তালুকদার (রুবেল) এর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি ধানের শীষের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক।
তিনি বলেন, অধিকার আদায়,দেশের উন্নয়নের জন্য তারেক রহমান ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছেন আপনাদের কে সাথে নিয়ে। দেশ গড়তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের ক্রান্তিলগ্নে দায়িত্ব নিয়েছিলেন এবার দেশ গড়তে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এবার ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করুন। তারেক রহমানকে এবার দেশ গড়ার দায়িত্ব দিন।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতা নিয়ে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তিনি কোনো বৈষম্য রাখবেন না। সকলকে সমান ভাবে দেখবেন। হাওরাঞ্চলে মানুষ উন্নয়নের জন্য শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ সহ সকল ক্ষেত্রে উন্নয়ন করবেন। আর বঞ্চিত থাকবেন না। আমাকে আপনাদের কাছে ধানের শীষের মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন এখন আপনাদের দায়িত্ব ধানের শীষের বিজয়ের।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি শাহেবুর আলম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইনামুল গণি তালুকদার (রুবেল) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবে হায়াত, যুগ্ম আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু, আবুল বাসার, মোশাহিদ তালুকদারসহ বিএনপি যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।







