শ্রীমঙ্গলে বিনামূল্যে সার ও বীজ পেলেন কৃষকরা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রণোদনা কর্মসূচীর উদ্বোধন করা হয়।
কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ।
তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদের হাতে ১০ কেজি সার ও আউশ ধানের বীজ তুলে দেন ।
এই উপজেলায় ৬ হাজার ২০০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হবে।
এসময় আরোও উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা আলাউদ্দিন, আহ্বায়ক শ্রীমঙ্গল উপজেলা বিএনপি মো. নুরুল আলম সিদ্দিকী, সাবেক সভাপতি সিন্দুরখান ইউনিয়ন বিএনপি মোঃ মকসুদ আলী, যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপি হাফিজুর রহমান চৌধুরী তুহিন ,আহ্বায়ক শ্রীমঙ্গল পৌর বিএনপি সৈয়দ আবু জাফর সালাউদ্দীন প্রমুখ।







