শ্রীমঙ্গল প্রেসক্লাব এর আয়োজনে মৌসুমী ফল উৎসব
শ্রীমঙ্গল প্রেসক্লাব এর আয়োজনে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাত ৮ টায় প্রেসক্লাবের ভেতর এ উৎসব পালন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সরকারি কাজের ব্যস্ততায় বিনোদনের তেমন সুযোগ পাইনা। শ্রীমঙ্গল প্রেসক্লাব এর আয়োজনে মৌসুমী ফলের এ সমাহার ও এর স্বাধে আনন্দ উপভোগ করেছি। তিনি প্রেসক্লাব নেতৃবৃন্দদের এমন উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানান।
এসময় শ্রীমঙ্গল প্রেসক্লাব এর আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব রুবেল আহমদ এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো.মুহিবুল্লাহ আকন্দ,অফিসার ইনচার্জ (তদন্ত) মো.আব্দুর রাজ্জাক,উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী,যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন,উপজেলা জামাতে ইসলাম এর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কামরুল,
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলাম,পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলাউদ্দিন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো.আনোয়ারুল ইসলাম,উপজেলা প্রকল্প উন্নয়ন কর্মকর্তা প্লাবন পাল,মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ,উপজেলা জামাতে ইসলাম এর আমির মাওলানা ইসমাইল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন,মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।







