সিলেটে বিদেশ পাঠানোর নামে প্রতারণা, গ্রেফতার-১
সিলেটে প্রতারণার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল করিমকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আব্দুল করিম ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল্লাহ’র ছেলে।
মামলার নথিসূত্রে জানা গেছে, আসামি আব্দুল করিম সিলেটের বিশ্বনাথের জানাইয়া নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মামলার বাদী মো.রাজু মিয়ার কাছ থেকে জেরন গ্রুপের মাধ্যমে স্পাউজ ভিসায় যুক্তরাজ্য পাঠনো কথা বলে প্রতিশ্রুত দিয়ে কয়েক দাগে ৪৫ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেছিলেন আব্দুল করিম। কিন্তু টাকা নেওয়ার পর নানা টালবাহানা করতে থাকেন তিনি। একপর্যায়ে তিনি টাকা ফেরত দিতে সম্মত হন এবং কয়েক দাগে প্রায় ৩০ লাখ টাকার মতো ফেরত দিয়েছিলেন। কিন্তু এরপর গত কয়েক মাস ধরে টাকা ফেরত চাইলে রাজুকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ও মামলায় ভয় দেখায়। করিমের কাছ টাকা পেতে ইতিবাচক কোনো সাড়া না পাওয়ায় রাজু সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতে দুইজনের নাম উল্লেখ করে প্রতারণার একটি মামলা দায়ের করেন। মামলা (নং সিআর-৮৬১/২০২৫) দায়ের করেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ অভিযান শুরু করে।
মামলা আসামীরা হলেন-আব্দুল করিম ওসমানীনগর উপজেলার খাপন গ্রামের আব্দুল্লাহ’র ছেলে, রাশেদ আহমদ রবিন কোতোয়ালী থানা এলাকার শাহজালাল উপশহরের গার্ডেন টাওয়ারের মো.জয়নাল আবেদিনের ছেলে।
জানা গেছে, আব্দুল করিম ও রাশেদ আহমদ রবিন দীর্ঘদিন থেকে সিলেটে বিভিন্ন নামে ট্রাভেলসের কথা বলেন অনেক লোকের কাছ টাকা বিদেশ পাঠিয়ে দিবে বলে টাকা নিয়ে প্রতারণা ও আত্মসাৎ করে আসছে। তাদেরকে প্রতারণা ফেরত টাকা বিভিন্ন অযুহাত হামলা ও মামলায় ভয় দেখায়। তারা একেক সময় একেক নাম আম্বরখানা দর্শন দেউড়ী, তালতলা বুলবুল ম্যানশন ২য় তলা, zeron study abroad, জিন্দাবাজার, কানিজ প্লাজা লিফট-৬, ZAS Admission ট্রাভেলসের ঠিকানার পরিচয় দেয়। এই মামলা অন্য আরেকজন আসামী রাশেদ আহমদ রবিন পলাতক রয়েছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিলেট কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল জাকির খান বলেন, ‘প্রতারণার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল করিমকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।







