সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে নগরীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি আব্দুস সালাম এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক শাহ কবির আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন বর্তমান সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাবেক সভাপতি জুবায়ের আহমদ খাঁন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, সিলেট ফিটনেস ক্লাবের সভাপতি আসাদ উদ্দিন, সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশন উপদেষ্টা আবুল কালাম, সংগঠনের শাহ আলম, শামসুল আলম জাকারিয়া, ফরিদুল আলম, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আহমদ, এ কে এম ফয়জুল হক সোহাগ, আব্দুস সামাদ, এম সামছু মিয়া, উপদেষ্টা হাফিজ আলাউদ্দিন, উপদেষ্টা নুরুল হক প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাকির হোসেন, স্বাগত বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক সাইফুল্লাহ সুজন।
সাধারণ সভায় নেতৃবৃন্দ ব্যবসা বানিজ্যে সততা বজায় রেখে পরিচালনা ও সম্প্রসারণ, বিভিন্ন কোম্পানি থেকে ব্যবসায়ীদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি, স্বার্থ সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। দিনব্যাপি অনুষ্ঠানে সকালে নাস্তা, দুপুরের খাবার, সাধারণ পুরস্কার ও র্যাফেল ড্রয়ের মাধ্যমে সাধারণ সভার পরিসমাপ্তি ঘটে৷
ছবির ক্যাপশনঃ সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্ট এসোসিয়েশন এর বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখছেন সংগঠনের সভাপতি আব্দুস সালাম।








