সিলেট নগরীতে ‘তায়েফ মেডিপয়েন্ট’-এর শুভ উদ্বোধন
আপনার সুস্বাস্থ্যই আমাদের প্রধান অগ্রাধিকার’— এই প্রতিপাদ্যকে ধারণ করে সিলেট নগরীর রিকাবীবাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আধুনিক ফার্মেসি ‘তায়েফ মেডিপয়েন্ট’। আজ বিকাল ৩টায় রিকাবীবাজার ভিআইপি রোডস্থ নাহার কমপ্লেক্সে ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সিলেটের সহ-সভাপতি ডা. লায়েক আহমদ, মাউন্ট এডোরা হাসপাতালের ডায়ালাইসিস ইনচার্জ ডা. তাজুল ইসলাম, আধুনিক হাসপাতালের পরিচালক কয়েছ আহমদ এবং নিরাপদ ফার্মেসির ডিরেক্টর ফখরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা জাবির আহমদ নাজমুল, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ, সমাজসেবক তাজুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নুরুল ইসলাম ও সমুজ আহমদ সায়মন, সাজ্জাদ আহমদ, আব্দুল লতিফ, সাঈদ আহমদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সুধীজন।
উদ্বোধনী কার্যক্রম শেষে মোনাজাত পরিচালনা করেন আল-মদিনা জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মাহফুজুর রহমান।
উদ্বোধনকালে তায়েফ মেডিপয়েন্ট কর্তৃপক্ষ জানান, মানসম্মত ও নির্ভরযোগ্য ওষুধ সরবরাহের পাশাপাশি আন্তরিক সেবার মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জনই তাদের মূল লক্ষ্য। আধুনিক ব্যবস্থাপনা ও অভিজ্ঞ জনবলের সমন্বয়ে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবাকে আরও সহজ ও সুলভ করতে কাজ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।







