সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত, আমীরে মজলিসের শোক

কুমিল্লার মিয়ামি হাইওয়ে রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় একই পরিবারের পাঁচজন সদস্য নিহতের খবর পাওয়া গেছে, ২৬ মার্চ বৃহস্পতিবার সন্ধার পরপরই এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমদের ছোট বোন, ভগ্নিপতি মাওলানা আব্দুল মোমিন, এক ভাগ্নি ও দুই ভাগ্না। মর্মান্তিক-হৃদয় বিদারক এ দুর্ঘটনায় নিহতদের শাহাদাতের মর্যাদা কামনা করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দানের জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেন






