সমাবর্তন উপলক্ষ্যে লিডিং ইউনিভার্সিটির সংবাদ সম্মেলন মঙ্গলবার
৪র্থ সমাবর্তন উপলক্ষ্যে স্থায়ী সনদ প্রাপ্ত সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির সংবাদ সম্মেলন মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে ৩ জানুয়ারি ২০২৬ তারিখে লিডিং ইউনিভার্সিটিতে অনুষ্ঠিতব্য ৪র্থ সমাবর্তন উপলক্ষ্যে বিবৃতি প্রদান করবেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। এসময় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানগণ উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।








