উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
সম্মিলিত সহযোগিতায় সমাবর্তন সফল হয়েছে
স্থায়ী সনদ প্রাপ্ত সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন ২০২৬ পরবর্তী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত হওয়াই সমাবর্তন সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ভূয়সী প্রশংসা করেছেন। সমাবর্তনে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং দেশ ও দেশের বাইরে থেকে আগত লিডিং ইউনিভার্সিটির অ্যালামনাইগণও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে মনোরম পরিবেশে ৪র্থ সমাবর্তনের সফল অনুষ্ঠান আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন।
সুন্দর ব্যবস্থাপনায় সফলভাবে লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন ২০২৬ সম্পন্ন করায় পোস্ট কনভোকেশন সভায় উপস্থিত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন -২০২৬ সফল হয়েছে। স্বল সময়ের মধ্যে লিডিং ইউনিভার্সিটির স্থায়ী সনদ প্রাপ্তির পরবর্তী সময়ে সমাবর্তনের মতো বড় একটি অনুষ্ঠানের আয়োজন ছিল খুবই চ্যালেঞ্জিং। তিনি বলেন, সবার অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিক সহযোগিতা ছিল বলেই এবারের সমাবর্তন শতভাগ সফল হয়েছে। সমাবর্তনের এ সফলতার ধারাবাহিকতায় লিডিং ইউনিভার্সিটির আরো এগিয়ে যাবে এ প্রত্যাশা করে তিনি লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর প্রেরণা ও উৎসাহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন। তিনি সমাবর্তন আয়োজক সাব কমিটির সকল আহবায়ক ও সদস্য সচিবদের উদ্দেশ্যে এবারের সমাবর্তন আয়োজনে যে ধরনের ঘাটতি পরিলক্ষিত হয়েছে তা সকল সদস্যদের সাথে বসে আলোচনা করে ভবিষ্যতের জন্য লিপিবদ্ধ করে রাখার পরামর্শ প্রদান করেন। পরিশেষে তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনের সফল অনুষ্ঠানের নিজেদের ভালো লাগা ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পরামর্শ প্রদান করেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে ৪র্থ সমাবর্তন অনুষ্ঠান সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় প্রত্যেক সাব কমিটির আহবায়কগণ স্ব স্ব কমিটির সদস্যদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিভিন্ন সাব কমিটির পক্ষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে এতে বক্তব্য প্রদান করেন, সোভেনির, গিফটস, পাবলিকেশন, পাবলিসিটি এন্ড ইনভাইটেশন সাব কমিটির আহবায়ক ব্যবসায় প্রশাসন অনুষ্ঠানের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কসটিউম এবং গিফটস ডিস্ট্রিবেশন ও প্রসেশন এন্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট সাব কমিটির আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, রিসিপশন ফর ভিভিআইপ/ভিআইপি এবং স্টেজ প্রেজেন্টেশন/ অ্যারেঞ্জমেন্ট সাব কমিটির আহবায়ক কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, ৪র্থ সমাবর্তনের মার্শাল এবং কনভোকেশন স্টেয়ারিং কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, হোটেল এবং ট্রান্সপোর্টেশন সাব কমিটির আহবায়ক লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, ফুড (ভিভিআইপি/ভিআইপি) সাব কমিটির আহবায়ক ও পরিচাল অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, সিকিউরিটি, ডিসিপ্লেন্যারি এবং কালচারাল সাব কমিটির আহবায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মাহবুবুর রহমান, মেডিকেল এন্ড সেনিটেশন সাব কমিটির আহবায়ক ও ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া, রেজিস্টেশন, সার্টিফিকেট এন্ড অ্যাওয়ার্ড (মেডেল) সাব কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. কবির আহমেদ, এন্টারটেইনমেন্ট এন্ড রিফ্রেশমেন্ট সাব কমিটির আহবায়ক ও ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, ভলান্টিয়ার মনিটরিং সাব কমিটির আহবায়ক ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মিসেস শাম্মী আক্তার, ভ্যানু প্রিপারেশন সাব কমিটির আহবায়ক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অমিত চক্রবর্তী, মিডিয়া, ফটোগ্রাফি এন্ড ডক্যুমেন্টারী সাব কমাটির আহবায়ক স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মহসিন আলী, রিসাইটেশন সাব কমিটির আহবায়ক ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. জিয়াউর রহমান, রিসেপ্শন সাব কমিটির আহবায়ক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান, টেকনিক্যাল (লজিস্টিকস) সাব কমিটির আহবায়ক ইইই বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ।








