সুনামগঞ্জ-১ আসনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করবেন কামরুল

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক। এদিকে বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়ে স্বতন্ত্র নির্বাচনে লড়বেন কামরুজ্জামান কামরুল।
সেই লক্ষ্যে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিএনপি নেতা মেহেদী হাসান উজ্জ্বল।
বুধবার দুপুরে তিনি তাহিরপুর নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিকের কাছ থেকে সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বড়দল দক্ষিন ইউনিয়ন বিএনপি সভাপতি আশরাফুল আলম, সমাজ সেবক আতিকুর রহমান আতিক, কৃষক বশির আহমেদ, আলী আহমদ, আবু জহর প্রমুখ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানান, সুনামগঞ্জ-১ আসনের এমপি পদপ্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে তাঁর অনুসারীরা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে কামরুজ্জামান কামরুল জানান, আমি ঢাকা অবস্থান করছি।







