সুনামগঞ্জ-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুখলেছুরের মনোনয়নপত্র গ্রহণ

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস এর মনোনীত প্রার্থী মাওলানা মুখলেছুর রহমান মনোনয়নপত্র গ্রহণ করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক এর কার্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় দলের স্থানীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ-১ আসনের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করে মাওলানা মুখলেছুর রহমান জানান,মানুষের ন্যায অধিকার আদায়,প্রাপ্য সম্মান,সরকারী সকল সুযোগ সুবিধা যেন ন্যায় সংগত ভাবে আদায় করে সবার মাঝে দিয়ে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছি। দীর্ঘদিন ধরে প্রচার প্রচারণা চালিয়েছি নির্বাচন এলাকার জনগনের মধ্যে। সবাই আমাকে সমর্থন দিয়েছেন এবং আমার প্রতি আস্তা রেখেছেন। আমি বিশ্বাস করি আমি বিজয়ী হবো। আর এলাকা উন্নয়ন বঞ্চিত সকল এলাকায় উন্নয়ন করে এই হাওরাঞ্চলকে একটি মডেল হিসাবে নতুন করে সবার মধ্যে পরিচিত করতে চাই।







