সুনামগঞ্জ-২: নাসির উদ্দিন বিজয়ী হওয়ায় শুভেচ্ছা জানালেন শিশির মনির
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে ৪১ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী। সে কারনে শিশির মনির নাসির উদ্দিন বিজয়ী হওয়ায় শুভেচ্ছা জানালেন শিশির মনির।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচনে ১১১টি কেন্দ্রের মধ্যে ৮৮টিগে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী ৭৪ হাজার ২৮৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনির পেয়েছেন ৪২ হাজার ৪৬৭ ভোট। ৮৮ কেন্দ্রে নাছির চৌধুরী ৩১ হাজার ৮২০ ভোটে এগিয়ে আছেন।
এদিকে শিশির মনির তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লিখেছেন,আমার আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরী কে ফুলেল শুভেচছা। তার এই কমেন্টে তার সমর্থিত নেতা কর্মী সমর্থক সহ নানান শ্রেণি পেশার মানুষ তাকেও শুভেচ্ছা জানাচ্ছেন তার এমন প্রতিক্রিয়ায়।






