সুনামগঞ্জ শহরকে মাদক, চাঁদাবাজ মুক্তকরার অঙ্গীকার তিন এমপি প্রার্থীর
সুনামগঞ্জ শহরকে ক্লিন শহর,মাদক,চাঁদাবাজ মুক্ত করা,একেই সাথে শহরের খাল উদ্ধার এবং জেলা শহরে রেললাইন সংযোগ স্থাপন করে বেকার যুবক যুবতিদের কর্মসংস্থান করার পাশাপাশি উন্নয়ন করার অঙ্গীকার করেন জনগনের কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনের তিনজন এমপি প্রার্থী। এই আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত জনতার মুখোমুখি অনুষ্ঠানে তিনজন প্রার্থী অংশগ্রহণ করে তারা ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তারা কথা গুলো বলেন একেই সাথে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় উন্নয়ন বঞ্চিত ও বৈষম্য করবেন না বলে জানিয়েছেন।
শনিবার(৩১ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর মাঠের মুক্তমঞ্চে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা সুজনের সভাপতি নুরুল হক আফিন্দী।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রার্থীরা ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থে কী কী পদক্ষেপ গ্রহণ করবেন সে বিষয়ে নিজ নিজ পরিকল্পনা তুলে ধরেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন,ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা শহীদুল ইসলাম পলাশী এবং জাতীয় পার্টির প্রার্থী নাজমুল হুদা হিমেল।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে প্রার্থীদের বক্তব্য শোনেন এবং মতামত তুলে ধরেন।
জেলা সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদ ও ডি এফ কর্ণবাবু দাস যৌথ ভাবে অনুষ্ঠান সঞ্চালনা উপস্থিত ছিলেন সহকারী কমিশনার রায়হান উদ্দিন ও আবু সালেহ মোহাম্মদ ইউসুফ,সুনামগঞ্জ জেলা সুজনের সিনিয়র সহসভাপতি আলী হায়দার।
ভোটারের প্রশ্নে উত্তরে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন,আমি নির্বাচতি হলে সুনামগঞ্জের কামারখালসহ অন্যান্য খাল গুলো পূর্বের ন্যায় ফিরিয়ে আনতে,জেলা শহরে রেল লাইন আনার চেষ্টা করার পাশাপাশি সুনামগঞ্জ শহরকে ক্লিন শহরকরাসহ মাদক এবং চাঁদাবাজদের অস্তিত্ব থাকবে না বলে জানিয়েছেন।
জাতীয় পার্টির প্রার্থী নাজমুল হুদা হিমেল বলেন,আমি নির্বাচিত হলে তরুণ সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে কারিগড়ি প্রতিষ্ঠান গড়বো। শ্রমিকরা ঢাকা, গাজীপুর কাজের সন্ধানে যেতে না হয়। আমাদের প্রাকৃতিক সম্পদ বালুমহালকে পরিবেশ বান্ধব ভাবে হাজার হাজার শ্রমিকদের কর্মসংস্থানের ব্যভস্থা ও চাঁদাবাজ,সন্ত্রাস ও মাদকমুক্ত সুনামগঞ্জ গড়তে চেষ্টা করবো।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা শহীদুল ইসলাম পলাশী বলেন, নির্বাচিত হলে সুনামগঞ্জ উত্তর সুরমায় সেতু নির্মান করা ও সকল জায়গায় নারীদের মূল্যায়ন করা হবে,কোন অফিসে দুর্নীতি চলবে না। শহর হবে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করবো। নির্বাচিত না হলেও চাঁদাবাজ ও দুর্নীতিবাজ মুক্ত সুনামগঞ্জ গড়তে আপনাদের কাতারে এসে কাজ করবো।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা সুজনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, কলামিস্ট সুখেন্দু সেন, সদর উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, জেলা সুজনের নির্বাহী সদস্য অ্যাডভোকেট খলিল রহমান ও মাসুম হেলাল।








