সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
সুনামগঞ্জের দিরাই উপজেলায় তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইসলাম উদ্দিন (৫৫) নামের একজন নিহত হয়েছে। তিনি সাকিতপুর গ্রামের মৃত আব্দুস শহীদের ছেলে।
একেই ঘটনায় দু’পক্ষের ১০ জন আহত হয়েছেন।
বুধবার বিকালে উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে ঘটে।
জানা গেছে, উপজেলার সাকিতপুর গ্রামের সাজ্জুল মিয়ার পক্ষের সাইদুর রহমান ও মাসুক মিয়ার পক্ষের শাহীনুর মিয়ার মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের শেষে টানাখালি বাজার থেকে মাসুক মিয়ার চাচাতো ভাই ইসলাম উদ্দিন বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে প্রতিপক্ষের হামলায় তার মৃত্যু হয়।
সংঘর্ষে আহতরা হলেন, সাকিতপুর গ্রামের আলী মিয়ার ছেলে এমেল মিয়া (২৬), জাবিদ উল্লার ছেলে আজিমুল মিয়া (৬৫),আব্দুস সাহিদের ছেলে আইবুর রহমান (৬০),আলীম উদ্দিনের ছেলে সোহান মিয়া (১৮) ও গুরুতর আহত আইবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী।
তিনি জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।







