সুনামগঞ্জে অধিকার’র উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
সুনামগঞ্জে অধিকার’র উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের কার্যালয়ের প্রাঙ্গন থেকে দিবসটি উপলক্ষে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার, স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ মতিউর রহমান খান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোহাইমিনুল হক, সার্জেন্ট (অবঃ) গোলাম রব্বানী, ডাচ-বাংলা ব্যাংকের ম্যানেজার গোলাম আজাদ, সুনামগঞ্জ সদর স্কাউটস সম্পাদক বুরহান উদ্দিন, আরডিএস এর মিজানুল হক, মানবাধিকার কর্মী মিজানুল হক সরকার, তাজুল ইসলাম, শহীদ আহমেদ ।
এছাড়াও অংশ গ্রহন করেন মানবাধিকার সংগঠন অধিকার সুনামগঞ্জ জেলা শাখা, এডাব জেলা শাখা, আইন সহায়তা ফাউন্ডেশন (আসক), জাতীয় মানবাধিকার সোসাইটি. এশিয়া ছিন্নমূল বাস্তবায়ন মানবাধিকার জেলা শাখার মানবাধিকার কর্মীবৃন্দ।
র্যালী শেষে পৌর শহরের লবজান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অধিকা’র সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধিকার’র সুনামগঞ্জ জেলা শাখার সম্বনয়ক মুহাম্মদ আমিনুল হক। শেখ সামাযূন রাশেদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল ছত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান শিক্ষক শামসুল আলম রাসেল, শিক্ষক রওশন আরা রুবি, সার্জেন্ট (অবঃ) জিয়াউর রহমান, সাংবাদিক সুলেমান কবির, রাজু আহমেদ রমজান, মানবাধিকার কর্মী ইজাজুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মানবাধিকার দিবসে আমাদের অঙ্গিকার হতে হবে কোনভাবেই যেন আর মানুষ নারী নির্যাতন, সহিংসতা, গুম খুন ও বিচার বর্হিভূত হত্যাকান্ডে শিকার না হয়। বক্তারা বলেন, দেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।








