স্বেচ্ছাসেবক দল নেতা আকরামের মাতৃবিয়োগে শোক
গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকরামুল আলম আকরামের মাতা বেগুন নাহার (৬৫) এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।
আজ এক শোক বার্তায় নেতৃবৃন্দ আকরামুল আলম আকরামের মাতা বেগুন নাহারের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।






