তাহিরপুরে বিশ্ব শিক্ষক দিবসে র্যালী ও আলোচনা সভা
বিশ্ব শিক্ষক দিবসে সুনামগঞ্জের তাহিরপুরে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী।
সভায় তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)রাজন কুমার শাহা, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তোজাম্মিল হক নাসরুম, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু, মোদাচ্ছির আলম সুবল, মোঃ গোলাম মোরশেদ, তরিকুল ইসলাম জুবায়ের সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার প্রাতমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।







