তাহিরপুরে বই বিতরণ চলছে
সুনামগঞ্জের তাহিরপুরে প্রাথমিক বিদ্যালয় গুলোতে নতুন বই বিতরণ চলছে। তবে অন্যান্য বছরের মত উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে হয়নি। এর কারন বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন।
সে কারনে দেশে তিন দিনের রাস্ট্রীয় শোক পালন করা হয়।
রবিবার উপজেলার সদরের মধ্য তাহিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আগত শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন শিক্ষকগন।
স্কুলে ভর্তি হয়ে নতুন বই নিতে সাথে এসেছিলেন অভিভাবকগনও। নতুন বই পেয়ে খুশি শিশু শিক্ষার্থীরা সাথে অভিভাবকগনও।
নতুন বই নিতে আসা অভিভাবকগন জানান, নতুন বই পেয়ে খুশি সন্তানরা। নতুন বছরে নতুন করে পড়াশোনা শুরু করবে। আমরাও চেষ্টা করবো সন্তানরা যেন পড়াশোনায় মনোযোগী হয় আর নিয়মিত স্কুলে আসে।
বিদ্যালয়ের শিক্ষকগন জানান, ১লা জানুয়ারি থেকেই বই বিতরণ শুরু হয়েছে। স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকগন নতুন বই নিয়েছেন। বই বিতরণের কার্যক্রম চলছে। তবে অন্যান্য বছরের মত উৎসব মুখর পরিবেশ বই বিতরণ করা হয়নি।
যার জন্য শিক্ষার্থীরা আসতেছে আর আমরাও ভর্তি কার্যক্রম শেষ করে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক জানান, বই বিতরণ চলছে। নতুন বই শিক্ষার্থীদের প্রেরণা জোগাবে।







