তাহিরপুরে ছাতার ভেতরে করে ইয়াবা বিক্রির ইয়াবাসহ আটক ১
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ছাতার ভেতরে করে ইয়াবা বিক্রির সময় ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার মিয়া (৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদক নির্মূল কমিটি।
বুধবার (১৯ আগষ্ট) দুপুরে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের লেদারবন্দ-আনন্দ বাজার থেকে থাকে আটক করা হয়।
আটক আব্দুস সাত্তার বড়দল দক্ষিন ইউনিয়ন বিন্নারবন্দ গ্রামের বাসিন্দা আঃ রসিদের ছেলে।
জানাগেছে, গোপন সংবাদের উপজেলা ২নং মাদক নির্মূল কমিটির সদস্যরা আনন্দ বাজারের আটক করে। পরে তার হাতে থাকা ছাতার মধ্যে রাখা ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে গাছে বেধে রেখে পুলিশকে খবর দেয়। পরে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রফিক ঘটনাস্থলে এসে ইয়াবাসহ আটক সাত্তার হস্তান্তর করে মাদক নির্মূল কমিটি।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ এ সত্যতা নিশ্চিত করে বলেছেন, এই বিষয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।







