তাহিরপুরে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জের তাহিরপুরে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে কঠোর শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী। রবিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দাদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
এসময় তাহিরপুর উপজেলা মেম্বার এসোসিয়েশন ও গন্যমান্য ব্যক্তিরা মানববন্ধনে অংশ গ্রহণ করে একাত্মাপোষন করেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক কারবারী ও সন্ত্রাসী বাহিনী কর্তৃক দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও কান্ডবপুর গ্রামে বাসিন্দা আতাউর রহমান জান্টুকে তার নিজ বসতঘরে নৌকা নিয়ে নয়ানগর গ্রামের তৌহিদ মিয়া, জুয়েল মিয়া, শহীদ মিয়াসহ ২০-২৫ জনের চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসীরা দেশিও অস্ত্র সস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুত্ব আহত করে। এসময় বসত বাড়িতে নগদ টাকা, স্বর্নালংকার লুটপাট করে ও বসত বাড়ি থাকা নারী ও শিশুদের আহত করে। আহতদের তাহিরপুর হাসপাতালে ও ইউপি সদস্য জান্টুকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বক্তারা আরও বলেন, জান্টুর অপরাধ ওই সব চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসীদের প্রতিরোধে ও তাদের বিরুদ্ধে কথা বলেছিলো। একজন জনপ্রতিনিধির উপর যদি এভাবে হামলায় হয় তাহলে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। এই ঘটনায় তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা চাই চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবী জানাই।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হিরপুর উপজেলা মেম্বার এসোসিয়েশনের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক তোজাম্মিল হক নাসরুম, সামায়ুন মেম্বার, কফিল উদ্দিন, রিপন মিয়া, কাউসার মিয়া, নাইম মিয়া,জামাল মিয়া, সবুজ মিয়া ।
এই বিষয়ে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ জানান, ইউপি সদস্যের উপর হামলার ঘটনা লিখিত অভিযোগ পেয়েছি। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক জানান, এই বিষয়ে চেয়ারম্যান ও ইউপি সদস্য আমাকে জানায়নি তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।






