তাহিরপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির কার্যালয়ে ৩০ পারা কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের উপজেলা বিএনপির দলীয় কায্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি সাবেক সহ সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান আনিসুল হক ও উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা বিএনপির নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।
এসময় বিএনপি নেতাকর্মী ও সমর্থকগন জানান,মহান আল্লাহ যেন আমাদের অভিভাবক দলের চেয়ারপার্সন আপোষহীন নেত্রী তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সকল ভুল ত্রুটি কমা করে বেহেশতের মেহমান হিসেবে কবুল করেন।
উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মা হারানোর কষ্ট সহ্য করার শক্তি দান করুন,জিয়া পরিবারের ও বিএনপি পরিবারের সহ সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। বেগম খালেদা জিয়া কে আল্লাহ সকল ভুল ত্রুটির ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুন এই দোয়া করছি সবাই মিলে।








