তাহিরপুরে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল সুনামগঞ্জের তাহিরপুরে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার তাহিরপুর বাজার জামে মসজিদ প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী আনিসুল হক এবং তাহিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলের সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করে।
এসময় তাহিরপুর উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








