তাহিরপুরে উৎসব মুখর পরিবেশে বর্ষবরণ ও ধান কাটা উদ্বোধন
সুনামগঞ্জের তাহিরপুরে উৎসব মুখর পরিবেশে বর্ষবরণ ও ধান কাটা উদ্বোধন করাসহ নানান আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ উৎযাপন করা হয়েছে।
মঙ্গলবার(১৪ এপ্রিল) সকালে ১১ টায় পহেলা বৈশাখের দিনে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই ধান কাটা উৎসবের আয়োজন করা হয়।
এর পূর্বে উপজেলা প্রশাসনের আয়োজন নববর্ষ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয়। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোলাইমান মিয়া সঞ্চালনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা নাচ, গান পরিবেশন করে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত শাহরুখ আলম শান্তনু, তাহিরপুর সার্কেল প্রনয় দে, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, ওসি আমিনুল ইসলাম, উপজেলার বিএনপি আহবায়ক বাদল মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধক্ষ্য রুকন উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সদস্য নাসের উজ্জ্বল, সদর ইউনিয়ন বিএনপি সভাপতি সাইদুল কিবরিয়া, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, তোজাম্মিল হক নাসরুম, জাহাঙ্গীর আলম, আতিকুর রহমান আতিক,উপজেলা ছাত্রদল আহবায়ক আবুল হাসনাত রাসেল,সদস্য সচিব এস এম মুন্না সহ কৃষকগন উপস্থিত ছিলেন।
পরে কৃষি অফিসে ২০২৫-২৬ অর্থবছরে ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের ঘোষণা দেওয়া হয়। প্রতিটি কৃষককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।
এর পূর্বে উপজেলা প্রশাসনের আয়োজন নববর্ষ উপলক্ষে বর্নাঢ্য বৈশাখী র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।







