তারেক রহমানের সমাবেশ ঘিরে প্রস্তুত হচ্ছে শায়েস্তাগঞ্জ
আগামী ২২ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের মাঠে নির্বাচনী জনসভার প্রস্তুতি জোরদার করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জনসভাস্থল পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ-০৩ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব জি কে গউছ। পরিদর্শনকালে মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়।
এ সময় জেলা, উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। পাশাপাশি ওলামদল ও জমিয়তে উলামায়ে ইসলামের জেলা নেতৃবৃন্দও মাঠ পরিদর্শনে অংশ নেন।
কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ জনসভা সফল করতে বিস্তারিত আলোচনা করেন। মঞ্চ নির্মাণ, সাংবাদিক গ্যালারি, জনসমাগম নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হয় এবং সংশ্লিষ্ট নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় জি কে গউছ বলেন, ঢাকা–সিলেট মহাসড়কের পাশের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের বিশাল মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে একটি বৃহৎ, শান্তিপূর্ণ ও ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হবে। এটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের সুস্পষ্ট প্রতিফলন ঘটাবে। তিনি জানান, মাঠের পশ্চিম পাশে ৭০×৩০ ফুটের একটি মঞ্চ এবং ২০×১০ ফুটের সাংবাদিক গ্যালারি নির্মাণ করা হবে। মঞ্চ তৈরির জন্য ইতোমধ্যে খুঁটি গাঁথার কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া জেলা বিএনপির যৌথসভাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটে ধারাবাহিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। জনসভায় প্রায় দুই লক্ষ মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মাঠ পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির সভাপতি ফরিদ আহমেদ অলি, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মজিদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সভাপতি জালাল আহমেদ, সদস্য সচিব শফিকুর রহমান সেতু, শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সভাপতি কামরুল হাসান রিপন, সদস্য ফাহিন হোসেনসহ







