তারেক রহমান দায়িত্ব পেলে কেউ বঞ্চিত থাকবে না: আনিসুল হক

তারেক রহমানের হাতে দায়িত্ব দেন আর বঞ্চিত হবেন না। হাওরাঞ্চলের প্রতিটি বেকার যুবককে টিটিসির মাধ্যমে প্রশিক্ষিত করে কর্মদক্ষ করে গড়ে তুলবেন বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক।
তিনি বলেন, আপনারা বিএনপির সাথে আগেও ছিলেন এখনো আছেন আর আগামীতেও থাকবেন তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। মা বেগম খালেদা জিয়া অসুস্থ,সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের সাচনাবাজারের ঐতিহাসিক বটতলায় জামালগঞ্জ উপজেলা বিএনপি’র আয়োজনে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও নির্বাচনী পথসভায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ অঞ্চল এখনও যোগাযোগের ক্ষেত্রে অনেক পিছিয়ে।আপনাদের ভোটে নির্বাচন হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার নেতৃত্বে এই হাওর এলাকার দূর্ভোগ থেকে মুক্তি আর উন্নয়নের রোল মডেল করবো।
তিনি আরো বলেন, দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারনে হাওরাঞ্চলের গর্ভবতী নারীরা যে কষ্ট করেন তার জন্য নির্বিঘ্নে উপজেলা সদরে যেতে পারেন সেজন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং উপজেলা পর্যায়ে প্রয়োজনে সিজারের মতো অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে।
আনিসুক হক বলেন, আসন্ন নির্বাচন অনেক চ্যালেঞ্জিং তাই শুধু সভা সমাবেশ করলে হবে না, আমাদের ধানের শীষের বার্তা নিয়ে প্রত্যেকের বাড়িতে গিয়ে তারেক রহমানের সালাম দিয়ে ভোট চাইবেন।
তিনি আরও বলেন, বেকারদের জন্য বেকার ভাতার ব্যবস্থা করা হবে। ইমাম মোয়াজ্জিমদের ভাতার ব্যবস্থা করা হবে। হাওরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান তৈরি করে বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে তারেক রহমান।
জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল হক আফিন্দি, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম, জেলা বিএনপির বন ও পরিবেশ সম্পাদক ও জামালগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাকাব উদ্দিন, বিএনপি নেতা শাহ মোহাম্মদ শাহজাহান, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ধন মিয়া, জুলফিকার চৌধুরী রানা, এমদাদ আফিন্দি, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান, সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া, সদস্য এডভোকেট শাহিনুর রহমান, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান উকিল আলী, শাহ মোহাম্মদ লিয়াকত আলী প্রমুখ।
আনিসুল হক বলেন, কৃষকদের জন্য খাল খনন করতে হবে। ধান হাওর থেকে নির্বিঘ্নে বাড়িতে নিতে পারে সেজন্য ছোট ছোট রাস্তাগুলো পাকা করাসহ আমাদের কৃষি ব্যবস্থাকে যেমন রক্ষা করতে যোগাযোগ ব্যবস্থাকেও ঢেলে সাজানো হবে। জামালগঞ্জ -সাচনা বাজারের দীর্ঘদিনের দুর্ভোগের কারণ ব্রীজ নির্মাণের জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।
এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।







