টি-টুয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচ ভেসে গেলে কী হবে
সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও এখনো শুরু হয়নি জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ। পাল্লেকেলের ম্যাচটি পড়েছে বৃষ্টির খপ্পরে।
ম্যাচটি যদি শেষ পর্যন্ত না হয়, জিম্বাবুয়েরই লাভ। ১ পয়েন্ট পেয়ে সুপার এইটে উঠে যাবে আফ্রিকান দলটি। আর তাতে বাদ পড়ে যাবে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব ও সুপার এইটে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। তবে ম্যাচ শেষ করতে ১ ঘণ্টা অতিরিক্ত সময় বরাদ্দ আছে প্রতিটি ম্যাচের জন্য। ম্যাচে হার-জিত দেখতে কমপক্ষে দুই দলকেই অন্তত ৫ ওভার ব্যাটিং করতে হবে। সেটি না হলে দুই দলই পাবে ১ পয়েন্ট করে।
আর আজ ১ পয়েন্ট পেলেই এক ম্যাচ হাতে রেখেই ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে উঠবে জিম্বাবুয়ে। তিন ম্যাচে জিম্বাবুয়ের পয়েন্ট হবে ৫। যার অর্থ তিন ম্যাচে ২ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া শেষ ম্যাচে ওমানকে হারালেও উঠতে পারবে না অস্ট্রেলিয়া।
প্রথম পর্ব ও সুপার এইট পর্বে না থাকলেও দুই সেমিফাইনাল ও ফাইনালের জন্য এক দিন করে রিজার্ভ ডে বরাদ্দ আছে।






