ভারত চীনা বিনিয়োগ আকর্ষণে সহজ করছে ভিসা
ভারত চীনা ব্যবসায়ী ও পেশাজীবীদের জন্য ভিসা প্রক্রিয়ার সময় সীমা কমানোর কথা বলেছেন। প্রশাসনিক যাচাই প্রক্রিয়া সহজীকরণের মাধ্যমে ভারত এখন চীনা নাগরিকদের ব্যবসায়িক ভিসা চার সপ্তাহের মধ্যে দিবেন বলে জানিয়েছেন।
ভারতীয় কর্মকর্তারা রয়টার্সকে জানান, আমরা প্রশাসনিক যাচাইয়ের স্তর কমিয়েছি এবং ব্যবসায়িক ভিসাগুলো চার সপ্তাহের মধ্যে প্রক্রিয়াকরণ করছি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, চীন ভারতের সঙ্গে যোগাযোগ ও বিনিময় কার্যক্রমকে আরও সুবিধাজনক করার জন্য তারা প্রস্তুত।
২০২০ সালের লাদাখ সীমান্ত সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক খারাপ হলেও সাম্প্রতিক পাঁচ বছরে কোর্পস কমান্ডার পর্যায়ে কূটনৈতিক ও সামরিক আলোচনার মাধ্যমে সম্পর্ক ধীরে ধীরে উন্নতি করেছে। ২০২৪ সালে চুক্তি এবং আলোচনার পর সীমান্ত এলাকা থেকে চীনা সেনা প্রত্যাহার হয়েছে।
যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক শুল্কও ভারত-চীন সম্পর্ককে প্রভাবিত করেছে। বিশ্লেষকরা বলছেন, ভিসা ও বিনিয়োগ নীতি সহজী করণের ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে।
২০২৫ অর্থবছরে দ্বিপাক্ষিক বাণিজ্য ১২৭ দশমিক সাত বিলিয়ন ডলারে পৌঁছেছে। চীনা পণ্য ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।








