কমলগঞ্জে বাড়ির আঙিনায় সবজি চাষের জন্য মাটি খুঁড়তেই মিলল গ্রেনেড
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রাম।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক নারী ওই জমিতে শিমের বিচি রোপণ করার জন্য মাটি খোঁড়েন। এ সময় ছোট সাইজের গ্রেনেডটি বের হয়। পরে পাশে থাকা আবু বক্কর গ্রেনেডের ছবি তুলে সবাইকে জানান। সোমবার (১৪ জুলাই) সকালে পরিত্যক্ত জায়গায় এ গ্রেনেডটি দেখা যায়।
খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশের একটি দল গিয়ে এই এলাকা সংরক্ষিত করে রাখে। একই সঙ্গে গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া পর এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়। স্থানীয়রা ধারণা করছেন, গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময় হয়তো এখানে পড়েছে। পাশে শমশেরনগর বিমানবন্দর রয়েছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা এটা ব্যবহার করে হামলা করে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসেছি। গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া পর এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়








