জকিগঞ্জ-কানাইঘাটে লোকমান ও পলাশ বিজয়ী
সিলেট জেলার ২ উপজেলা জকিগঞ্জ-কানাইঘাটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বুধবার (৫ জুন)।
কানাইঘাট উপজেলায় সিলেট জেলা পরিষদ সদস্য- জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৫ হাজার ৩০২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটমত প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য শামসুজ্জামান বাহার ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৭৬৫টি ভোট।
কানাইঘাটে মোট ভোটার ২ লাখ ৮ হাজার ৯৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ১১৫ জন ও মহিলা ভোটার ১ লাখ ৬ হাজার ৭৮৪ জন। এই উপজেলায় মোট কেন্দ্র ৮১ টি।
জকিগঞ্জ উপজেলায় জেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী দোয়াত কলম প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৩০ হাজার ৭৬৬ টি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ পিরিচ প্রতীক নিয়ে নির্বাচন করা জমিয়ত নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান। তিনি পেয়েছেন ২২ হাজার ২১৬টি ভোট।
জকিগঞ্জে মোট ভোটার ১ লাখ ৯১ হাজার ৫১৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ২২৫ জন ও মহিলা ভোটার ৯২ হাজার ২৮৮ জন। কানাইঘাটে মোট ৭৭ টি কেন্দ্রের ৪৭০টি কক্ষে ভোটারা ভোট প্রদান করেন।
সিলেট জেলার কানাইঘাট, জকিগঞ্জ উপজেলায় বুধবার ভোটযুদ্ধে লড়েছে ২৩ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ছিলেন।







