দেশের রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমান আসবেন বুঝতে পেরে কিছু দল ইর্শান্বিত
দেশের রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমান আসবেন বুঝতে পেরে কিছু দল তারেক রহমানের প্রতি ইর্শান্বিত হয়ে ডিজিটাল কারচুপির নির্বাচন না দিয়ে ভিন্ন আঙ্গিকে কারচুপির নির্বাচন করতে করতে চায় বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক।
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে তার সমর্থনে বুধবার দুপুরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিশাল জনসভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রিয় সংসদ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ), সুনামগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক, সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
উপজেলার মধ্যবাজারে উপজেলা বিএনপির আয়োজনে সভায় আনিসুল হক আরও বলেন, পিআর পদ্ধতিতে জনগনের ভোটের মুল্যায়ন, ভালবাসা আর প্রিয় ব্যক্তিকে নির্বাচনের সুযোগ পাবে না। এখন সময় এসেছে নিজের ভোট নিজে দেবার আর জনপ্রিয় নেতাকে নির্বাচিত করার। তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। এতে সকল শ্রেণির মানুষের অধিকার আদায়ের দাবীর কথা রয়েছে।
তিনি বলেন, রক্ত চক্ষু কাকে দেখান বিএনপি কোনো রক্ত চক্ষুকে ভয় পায় না, ফ্যাসিস্ট আওয়ামীলীগের এতো জেল জুলুম মামলা হামলা অত্যাচার করার পরও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার ১৭ বছর আন্দোলন সংগ্রামে কঠিন শক্তি নিয়ে ফ্যাসিস আওয়ামীলীগকে বিতারিত করার নায়ক তারেক রহমানের সৈনিকরা তা ভয় পায় না। আমি আপনাদের প্রিয়জন হয়ে গত ১৭ বছর আওয়ামীলীগ সরকারের জেল জুলুম মামলা হামলা শিকার হয়েছি এর পরও পিছু হটিনি। আপনারাই আমাকে তৈরি করেছে আর আপনাদের প্রতিনিধিত্ব করতে সংসদে কথা বলতে চাই। আপনারা চাইলেই আমি সফল হবো।
ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য কাজী মাজহারুল হকের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টুর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এস.এম. রহমত, বিশেষ অতিথি বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া। এসময় ধর্মপাশা উপজেলার প্রতিটি ওয়ার্ডের বিএনপি, কৃষকদল, সেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবি দলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।








