দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্টে বাস চালকের মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আখলু মিয়া (৪৫) নামে এক বাস চালকের মৃত্যু হয়েছে।
রবিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল পুরানপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আখলু মিয়া উপজেলার পানাইল পুরানপাড়া গ্রামের মৃত আব্দুল আহাদ”র পুত্র।
স্থানীয়রা জানান, আখলু মিয়া একজন বাস চালাক তার নির্মাণাধীন ঘরে বৈদ্যুতিক বাতি লাগানোর সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরীক্ষা–নিরিক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন








