নতুন নেতৃত্বে শাবিপ্রবি স্বপ্নোত্থান
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের ১৫তম কার্যনিবাহী পরিষদ গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে সমাজকর্ম বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মামুন হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের একই সেশনের শিক্ষার্থী আকাশ চন্দ সজীব মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র-সহ সভাপতি জোওয়াইরিয়া তাবাসসুম, সহ-সভাপতি তনুশ্রী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রাবসা সামিয়া প্রিয়ন্তী, কাইফুল ইসলাম অনি, কোষাধ্যক্ষ নূর এ মুবাশ্বিরা, সহকারি কোষাধ্যক্ষ আনিকা তাহসিন অনি , সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমেদ , সহকারি সাংগঠনিক সম্পাদক জান্নাত আরা সিনথিয়া, দপ্তর সম্পাদক অরিত্রী দে প্রাপ্তি , সহকারি দপ্তর সম্পাদক জান্নাতুল নাইম শুভেচ্ছা, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফাইজুল ইসলাম ইমন, সহকারি যোগাযোগ বিষয়ক সম্পাদক সিনথিয়া দেবী বর্ষা, প্রকাশনা সম্পাদক দিদারুল ইসলাম , সহকারি প্রকাশনা সম্পাদক আফরা হাসান চৌধুরী, প্রচার সম্পাদক মো. মুরাদ মিয়া, সহকারি প্রচার সম্পাদক পলি রায়, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, সহকারি তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো.জুবায়িদ হাসনাত সৌম্য, শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাফসিয়া সরকার মীম ও ইমামা জান্নাত, সহকারি শিল্প ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুমাইয়া শিমু মায়া এবং তাহমিনা নওশীন মনোনীত হন।
এছাড়াও প্রধান সমন্বয়ক জাহিদুল ইসলাম শুভ, শিক্ষা বিষয়ক সমন্বয়ক আকরামুল হোসেন ও মো. ফাহাদ সরকার, সহকারি শিক্ষা বিষয়ক সমন্বয়ক তাহমিদুর রহমান, মিতালী সরকার, বদরুল হায়দার নূর ও মো: মাসাফি, রক্তদান বিষয়ক সমন্বয়ক তাসনিয়া জিম, সহকারি রক্তদান বিষয়ক সমন্বয়ক আশিকুর রহমান আশিক, মো. কাওছার আলম, সালমা সাদিয়া সিমু এবং সরল আচার্য্য, চারিটি বিষয়ক সমন্বয়ক সোহেল আহমেদ ও তানিয়া আক্তার, সহকারি চ্যারিটি বিষয়ক সমন্বয়ক খাদিজা তুল কোবরা, আসাদুজ্জামান আকন্দ ও জয় চন্দ্র রায় মনোনীত হয়েছেন।
গত ০৩ জুলাই স্বপ্নোত্থানের ১৪তম কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আট সদস্য বিশিষ্ট আহ্বায়ক পরিষদ গঠন করে নতুন পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হয়।








