নবীগঞ্জ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মোবারক র্যালী
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা শাখার পক্ষে থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মোবারক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সালামতপুর হাজারী কমিটির সেন্টার থেকে মোবারক র্যালীটি নবীগঞ্জ শহরের বিভিন্ন মোড় পদক্ষিণ করে হাজারী কমিটির সেন্টার এসে মোবারক র্যালীটি শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তালুকদার আবুল হায়াত রুহিত ও মাওলানা মোহাম্মদ সজ্জাদুর রহমানের সভাপতিত্বে ও আবু সুফিয়ান হারুন, হাফিজ মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ উপদেষ্টা হয়রত আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, বিশেষ অতিথি নবীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান সেফু, জাতীয় মাসিক পরওয়ানা সম্পাদক মাওলানা রেদওয়ান আহমেদ চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, হবিগঞ্জ জেলা সভাপতি হয়রত মাওলানা ফরিদ উদ্দিন।
এতে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর কাজী মাওলানা এম এ হাসান আলী, সাবেক সদস্য বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ মাওলানা এম এ নুর, সাবেক কেন্দ্রীয় সদস্য কাজী মাওলানা নজমুল ইসলাম,কাজী মাওলানা মাহবুব রহমান, হাফিজ মোঃ মুজিবুর রহমান, মাওলানা মোঃ ফখরুল ইসলাম, লিয়াকত আলী তালুকদার, মোঃ ছাদেকুর রহমান ছাদেক সহ বিভিন্ন সংগঠনের জনসাধারণ উপস্থিত ছিলেন।








