নবীগঞ্জ বিশ্ব পর্যটন দিবস পালিত
পর্যটন এবং টেকসই রূপান্তর’ প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জাকারিয়া আহমেদ, পজিব পকর্মকর্তা শাকিল আহমেদ, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর সুকুমার চক্রবর্তী, সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পর্যটন শিল্প দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেকসই রূপান্তরের মাধ্যমে স্থানীয় ও জাতীয় পর্যায়ে পর্যটন খাতকে আরও গতিশীল করার আহবান জানান তারা।








