নবীগঞ্জ মাদ্রাসায় নতুন এডহক কমিটি সভাপতিকে বরণ ও প্রথম সভা অনুষ্ঠিত
নবীগঞ্জ পৌর এলাকার নহরপুর শাহজালাল (রঃ)দাখিল মাদ্রাসা এডহক কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শাহ আলম। তিনি নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। নির্বাচিত হওয়ার পর (৬শে আগষ্ট) বুধবার দুপুর ১ ঘটিকায় নবীগঞ্জ নহরপুর শাহজালাল( রঃ) দাখিল মাদ্রাসা অডিটোরিয়াম হলরুমে কমিটির প্রথম মিটিং এ মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে এডহক কমিটির সভাপতি শাহ আলমকে ফুলেল শুভেচ্ছা জানান।
নহরপুর মাদ্রাসার সভাপতি জামাল উদ্দিনের সভাপতিতে ও ফাইজুল ইসলামের পরিচালনায় শুরুতে কোরআন তিলাওয়াত করেন নবম শ্রেণির পারভেজ আহমেদ এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম, এতে আরও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য তারিক মিয়া সাধারণ শিক্ষক সদস্য নাজমুল হোসাইন ও নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য সাগর আহমেদ।
এ সময় নবীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার নহরপুর শাহজালাল (রঃ) দাখিল মাদ্রাসা নব-নির্বাচিত এডহক কমিটির সভাপতি শাহ আলম মাদ্রাসার সার্বিক উন্নয়নে এডহক কমিটির সদস্য ও শিক্ষকদের সহযোগিতা কামনা করেন এবং শিক্ষার মান উন্নয়ন বৃদ্ধি সহ সার্বিক উন্নয়নে নিরলসভাবে পরিশ্রম করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এডহক কমিটির সদস্য ছাড়াও নবীগঞ্জ নহরপুর শাহজালাল( রঃ) দাখিল মাদ্রাসার সাবেক অভিভাবক সদস্য সহ শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ০৩ আগষ্ট রবিবার ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ মাদ্রাসার শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। কমিটিতে শাহ আলমকে এডহক কমিটির সভাপতি, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জামাল উদ্দিনকে সদস্য সচিব, শিক্ষক প্রতিনিধি নাজমুল ইসলাম ও তারিক মিয়াকে অভিভাবক সদস্য নির্বাচিত করা হয়।








