বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় আব্দুল বাসিত রফি সংবর্ধিত

খাজাঞ্চী একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য বিশ্বনাথ এইড ইউকের সাবেক সাধারণ সম্পাদক লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাসিত রফিকে সংবর্ধনা প্রদান করেছে বিশ্বনাথে অবস্থিত দারুল উম্মাহ আইডিয়েল মাদ্রাসা।
মঙ্গলবার ( ১৫ অক্টোবর ) সকালে উপজেলার বাইপাস সংলগ্ন মাদ্রাসা কক্ষে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন আব্দুল বাসিত রফি।
এ সময় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী,সেক্রেটারী মতিউর রহমান,পৌর জামাতের আমীর মাষ্টার ইমাদ উদ্দিন ও সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহান।
উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর জাময়াতের দায়িত্বশীলসহ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।
পরে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন মাদ্রাসা কর্তৃপক্ষসহ অতিথিবৃন্দ।এর আগে আরে তিন প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়।







