বিশ্বনাথে ব্যাটারী চালিত অটোরিক্সা শ্রমিকদের ঈদ উপহার প্রদান জামাল আহমদের

সিলেটের বিশ্বনাথে ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিকদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
রবিবার (১৬ জুন)দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের খাজাঞ্চী রেলওয়ে ষ্টেশনে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা দক্ষিণের নির্বাহী সদস্য মাওলানা জামাল আহমদের পক্ষ থেকে এ ঈদ উপহার প্রদান করা হয়।
এর আগে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের নির্বাহী সদস্য ও সীরাতুন্নবী (সা:) পরিষদ খাজাঞ্চীর সভাপতি মাওলানা জামাল আহমদ,হাফিজ মাওলানা সায়ীদ ফখরুল ইসলাম ,মাওলানা শাহেদ আহমদ সাদ।
মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহেদ আহমদ সাদ।পরে ব্যাটারি চালিত অটোরিক্সা শ্রমিকদের মাঝে এ সব ঈদ উপহার বিতরণ করেন আগত অতিথিরা।







