বীর মুক্তিযোদ্ধা এনায়েত আহমদ আর নেই
সিলেট প্লাজা ও তপোবন আবাসিক এলাকার সাবেক পরিচালক, বিশিষ্ট ক্রীড়াবিদ, বীর মুক্তিযোদ্ধা এনায়েত আহমদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
উল্লেখ্য, চৌহাট্রা নিবাসী বীর মুক্তিযোদ্ধা এনায়েত আহমদ বেশ কিছু দিন থেকে জটিল রোগে ভোগছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আজ (শনিবার) বাদ আসর হযরত শাহ জালাল দরগা জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।







