মধ্যনগরে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের মধ্যনগরে এলাকাবাসীর উদ্যোগ মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বাদ জুম্মা মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সভা অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মাদক বিরোধী এই সভায় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুর রহমান,সাবেক ইউপি সদস্য রহিস উদ্দিন, যুবলীগ নেতা মাহফুজ আলম প্রমুখ।
সভায় মাদক চোরাচালান বন্ধে গ্রামবাসী ঐক্যবদ্ধ ভাবে সোচ্চার ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের স্থানীয় ব্যবসায়ী,শিক্ষক, ছাত্র, যুবক,ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।







